১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:২৯ এএম BDST banglanew24
02 Sep 2012   06:31:56 PM   Sunday BdST
E-mail this

২৬ ঘণ্টায় চারবার গ্রেফতার!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২৬ ঘণ্টায় চারবার গ্রেফতার!

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এপিংয়ে এক নারীকে ২৬ ঘণ্টায় চারবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উচ্চ স্বরে গান বাজিয়ে প্রতিবেশীদের বিরক্ত, নিজের বাড়িতে ভাংচুর এবং ফ্রাইং প্যান ছুড়ে মারার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

জয়সি কফি নামের ওই মহিলাকে মঙ্গলবার বিকেলে এপিংয়ে অবস্থিত তার নিজ বাড়িতে উচ্চ স্বরে গান বাজানোর ব্যাপারে সর্তক করে দেয় পুলিশ। এর এক ঘন্টা পরই আবারও ডাকা হয় পুলিশকে।  এসময় উচ্চস্বরে গান বাজানোর অপরাধে গ্রেফতার করা হয় তাকে।

এরপর ছেড়ে দেওয়া হলেও আবারও ৫ ঘণ্টা পর গ্রেফতার করা হয় তাকে। এবারও তাকে ছেড়ে দেওয়া হলেও বুধবার ভোরে আবারও উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে গ্রেফতার করা হয় তাকে।

এবারও তাকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু বিধি বাম! কয়েক ঘণ্টা পর তার ভাতিজার অভিযোগ পেয়ে তাকে আবারও গ্রেফতার করে পুলিশ। তার ভাতিজার অভিযোগ জয়সি কফি তার কিছু জিনিস বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বাধা দিলে তার ওপর ফ্রাইং প্যান ছুড়ে মারেন তিনি।

পুলিশ জানিয়েছে কফিকে শুক্রবার জেলে পাঠানো হয়। এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর,আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

সত‌্যি বিচিত্র!

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান