৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:১৪ এএম BDST banglanew24
13 Jun 2012   03:11:26 PM   Wednesday BdST
E-mail this

দাগনভূঞায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত নগর গ্রামে নদী থেকে মেহেদী হাছান সালমান (৭) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মেহেদী হাছান সালমান একই উপজেলার রামনগর ইউনিয়নের মোল্লা বাড়ির আইয়ুব আলীর ছেলে। সে স্থানীয় এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।

ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম জামাল বাংলানিউজকে জানান, সালমান ইয়াকুবপুরে তার নানা বাড়িতে থেকে পড়ালেখা করত।  

স্থানীয় লোকজন মঙ্গলবার সন্ধ্যায় নদীতে সালমানের লাশ ভাসতে দেখে দাগনভূঞা থানায় খবর দেয়। পরে রাতেই পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে শিশুটির বাবা আইয়ুব আলী বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আসামিদের গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান