৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
29 Jul 2012   09:37:08 PM   Sunday BdST
E-mail this

আগের দিনের অর্জন তৃতীয় দিন শেষ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগের দিনের অর্জন তৃতীয় দিন শেষ

ঢাকা: প্রথম ইনিংস শেষে ১১২ রানে এগিয়ে থাকার সুফল কাজে লাগাতে পারলো না বাংলাদেশ ‘এ’ দল। কোথায় দ্বিতীয় ইনিংসে বরদা ক্রিকেট এসোসিয়েশন একাদশকে গুঁড়িয়ে দেবে তা না উল্টো চাপে। তৃতীয় দিনের খেলা শেষে ২৭৬ রানে এগিয়ে আছে স্বাগতিক দল। হাতে এখনো পাঁচ উইকেট।

বেঙ্গালুরুতে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে দিয়ে বরদা ক্রিকেট এসোসিয়েশন ৩৮৮ রান করেছে ১০১ ওভার খেলে। চতুর্থ দিনে আরও কিছু স্কোর যোগ করার পর হয়তো ইনিংস ঘোষণা করবে বরদা। প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যাওয়া দলের ব্যাটসম্যানরাই দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছেন। উইকেটে গিয়ে কেউ রান না করে ফেরেননি। অনুপ গুপ্তা ৬৭, ওয়াঘমোদি ৪৮, আম্বাতি রায়ডু ৮৬, মনিল প্যাটেল ২০, পিনাল শাহ ৭৬ করে আউট হয়ে গেলেও কেদার ৬৭ ও প্যাটেল ১ রানে অপরাজিত আছেন।

বোলাররা প্রত্যাশিত কিছু করতে পারেননি। প্রধান পেসার সাহাদাত হোসেন ১৩ ওভারে ৫১ রান দিয়ে উইকেট শূন্য। কেবল ফরহাদ হোসেন ও এনামুল হক জুনিয়র উইকেট পেয়েছেন। ফরহাদ তিনটি, এনামুল দুটি উইকেট নেন।
 
সোমবার চতুর্থ ও শেষ দিনের খেলা। এই সময়ের মধ্যে কোনো ভাবে বরদার পাঁচ উইকেট তুলে নিয়ে লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতা সম্ভব নয়। তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য দেখা যাচ্ছে। চার দিনের লড়াই শেষে ড্র ম্যাচে পয়েন্ট ভাগাভাগি।

বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে করে ৩১৪ রান।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান