ময়মনসিংহ: গৌরীপুর পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরে ৯ কোটি ২১ লাখ ৬শ ১৮ টাকা ৪১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
বাজেটে রাজস্ব আয়ের ১২টি খাত থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাক ৪৯ হাজার ৬৭২ টাকা। সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি বাবদ আয় ধরা হয়েছে ৬ কোটি টাকা।
অপরদিকে, পৌরসভার ১৩টি রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। বাজেটে অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন বাবদ ৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় উল্লেখ করা হয়।
এতে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ ১৫ হাজার ৬শ ১৮ টাকা ৪১পয়সা।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন সারোয়ার সজির, পৌর সচিব হারুন অর রশিদ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলররা, পৌর কর্মচারী সংসদের সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর