৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:১২ পিএম BDST banglanew24
11 Dec 2012   10:13:34 PM   Tuesday BdST
E-mail this

বুধবার থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বুধবার থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা: বুধবার ঢাকার আকাশ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কালো মেঘে ঢাকা থাকবে। ভোর ৪টায় গু‍ড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস করা হয়েছে। এতে দুপুরের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সকাল থেকে দিনভর মাঝারি শৈত্য প্রবাহ থাকবে।

এদিকে, আবহাওয়া বিভাগের নিয়মিত ত্রৈমাসিক পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ক্রমেই কমতে থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এক থেকে দুটি মৃদু ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাতে তাপমাত্রা ৬-১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

আগামী কয়েকদিন দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় দুই-তিন দিন বিরতি দিয়ে ফের ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে সারা দেশ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান