১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৫৪ এএম BDST banglanew24
17 Aug 2012   05:59:32 PM   Friday BdST
E-mail this

শনিবারও বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শনিবারও বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে

ঢাকা: সাধারণ মানুষের লেনদেনের সুবিধার্থে শনিবারও দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সব  শাখা অথবা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা থাকবে। ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শাখা খোলা রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ সম্প্রতি এ নিদের্শনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সাধারণের লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো তাদের সবগুলো শাখা অথবা সুনির্দিষ্ট শাখা খোলা রাখতে পারবে। ফলে ব্যাংকগুলোকে শিল্পঘন এলাকা, ঢাকা মহানগরীর শাখাগুলো, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব শাখা খোলা রাখতে হবে।  

এদিকে বৃহস্পতিবার শবে কদরের ছুটি থাকার পরও তিন ঘণ্টার জন্য ব্যাংকগুলোর সেবা দিয়েছে। এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিশেষ বিবেচনায় ব্যাংকগুলো তাদের শাখায় লেনদেন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এসএআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান