৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৪:৫৩ পিএম BDST banglanew24
23 Jun 2012   07:13:38 PM   Saturday BdST
E-mail this

ফারিয়ার জেদ!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফারিয়ার জেদ!

লাক্স সুন্দরী ফারিয়া ইচ্ছে করেই এতো দিন মিডিয়ায় ধীর পায়ে হেঁটেছেন। যদিও অনেকেই বাঁকা চোখে বলেছেন, ফারিয়া কাজ পায় না বলেই মিডিয়া থেকে বাধ্য হয়ে দূরে সরে আছেন। একথার প্রতিবাদ যে ফারিয়া করেননি, তা বলা যাবে না। তবে শুধু কথাতেই নন, ফারিয়া কাজের মাধ্যমেই এ কথার জবাব দিতে চান। এজন্যই বেড়ে গেছে তার মিডিয়ায় সময় দেওয়া।

মিডিয়ায় গড়ে তোলা ক্যারিয়ার সম্পর্কে ফারিয়া বাংলানিউজকে বলেন, ‘আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার ইভেন্ট থেকে বের হওয়ার পর অনেক কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু শুরু থেকেই আমি বেছে বেছে কাজ করছি। এ কারণেই অন্যদের তুলনায় আমার কাজের সংখ্যা বেশ কম। আর এটাকেই কিছু নেতিবাচক মানুষ আমার দুর্বলতা ভেবে বলেছেন, আমি নাকি কাজ পাই না। সত্যি কথা হচ্ছে, প্রথম থেকেই আমি অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়ায় মিডিয়ায় সময় দেওয়া হয়নি। বর্তমানে আমি ব্যারিস্টারি পড়ছি।আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয় সেখানে। তাছাড়া মাঝে কিছু কাজ করে ঠিকমত সম্মানী পাইনি। অন্যরা যেমন তাদের পাওনা যে করেই হোক আদায় করে নেন, আমি তা পারিনি। তাই কাজে উৎসাহ হারিয়েছি। তবে যাই হোক পড়ালেখার পালাটা গুছিয়ে নিয়ে নতুন উদ্যোমে আমি কাজ শুরু করেছি। যারা আমার বিরুদ্ধে বাঁকা কথা বলেছেন, তাদের আমি দেখিয়ে দিতে চাই; আমিও পারি।

কথার সঙ্গে কাজেও মিল রেখেছেন ফারিয়া। একধরণের জেদ নিয়েই ব্যস্ত হয়ে উঠেছেন বিজ্ঞাপন আর টিভি নাটক নিয়ে। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। নুরজাহান গুঁড়া মসলার এই বিজ্ঞাপনচিত্রটি রোজার শুরুর দিকে প্রচার হবে। অংশ নিতে যাচ্ছেন ওয়ালটন আর তিব্বতের নতুন দুটি বিজ্ঞাপনে।
 
আগামী ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন ফারিয়া। যার মধ্যে সম্প্রতি ‘মেঘলা রোদ্দুর’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন মডেল-অভিনেতা নিশো। টেলিফিল্মটিতে ফারিয়া অভিনয় করেছেন নিরূপমা চরিত্রে। আহসান আলমগীরের রচনায় জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ঈদের জন্য নির্মিত এ টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন মুকিত, আবদুল্লাহ রানা, মৌরী সেলিম, আঞ্জুমান আরা বকুলসহ আরও অনেকে।

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, নিজের ভাল লাগার একটি নামের চরিত্রে অভিনয় করেছি এতে। পাশাপাশি আমার সহশিল্পী নিশো ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝলাম তিনি অনেক ভাল একজন অভিনেতা। আশা করি, আমাদের জুটি দর্শকের ভাল লাগবে। টেলিফিল্মটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

বাংলানিউজকে ফারিয়া জানিয়েছেন, আসছে ৪/৫টি নাটক ও টেলিফিল্মে তার কাজ করার কথা চলছে। এছাড়াও চলতি বছরেই মুক্তি পাচ্ছে ফারিয়া অভিনীত প্রথম ছবি ‘ছেলেটি’।

বাংলাদেশ সময় ১৮৫৫, জুন ২৩, ২০১২

সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান