যশোর: যশোরে উদীচী হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম মিন্টাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের শংকরপুর চোপদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর কোতয়ালি মডেল থানার এসআই আমির আব্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চোপদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিন্টাকে আটক করে।
শংকরপুরের আলোচিত হাসান সিন্ডিকেটের সদস্য মিন্টা উদীচী হত্যাযজ্ঞ মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ১৫, ২০১২
মিলন রহমান/সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর