৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৩৭ এএম BDST banglanew24
18 Sep 2012   03:53:45 PM   Tuesday BdST
E-mail this

মালিহা জেরিন-এর মুক্তগদ্য

আজন্ম আরাধ্য বৈকুণ্ঠ বৃষ্টি, এসো তুমি


মালিহা জেরিন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আজন্ম আরাধ্য বৈকুণ্ঠ বৃষ্টি, এসো তুমি মালিহা জেরিন-এর মুক্তগদ্য

আমার সাজানো সবুজাভ বুনোট দেহলতা আজ কি বিচিত্র কুহক-ছায়ায় ফুঁপিয়ে ফুঁপিয়ে শঙ্খের মতো পলাতক কান্নার রোলে মেতে ওঠে, আহা! যার বাঁশির কৌশলী ফুৎকারের আকর্ষণে আমার মুরতি মৎস্যরঙ্গ বারবারই উড়ে উড়ে যেত সেই মথুরার হাটে, তেপান্তরের শত-শাদ্বল মাড়িয়ে-ছড়িয়ে সেই কদমবনে, সেই ছইহীন নায়ের তলায় তোলা ব্রহ্মপুত্রের জলের ছলাৎ আলিঙ্গনে... সে কি আর বুঝতে পেরেছিলো আমার অমন যাত্রায় লেগে আছে বিশ্বাস আর ভালোবাসার অকিঞ্চনে জেগে ওঠা মুহুর্মুহু উচ্ছ্বল পরতের কতটুকু ঠাসবুনন! নইলে কি আর পারতো আহা, এতটা নির্দয় নিষ্ঠুর হতে!
 
আমার নিঃশ্বাসের নিকোনো উঠোনে জেগে থাকা নিবিড় আবির আতিথ্যের বলয়ে তবু সে-ই প্রথম স্নিগ্ধকান্তিময় কদম্ব-কোরকের মখমল মঞ্জিমা হয়ে ফুটলো। সেবার যেন প্রণয়-পূজারী নর্তকী বরষাও এলো প্রথম, নতুন করে। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে বরষা ফেললো তার মত্ত মদিরার নোঙর। আমার মনভূমি উড়ালো তখন সবুজ-শালিখ প্রাণ, তার পাখায় পাখায় ভর করেছে সে যে কি  রো শ না ই! আর এখানেই ঘটলো আমার স্পর্ধিত উত্থান যত, আমার অলক্ষ্যেই! সে আমার নিমীলিত চোখে রেখেছিলো তার সমস্ত মৃদুকম্পন, কবোষ্ণ উষ্ণতা... আর্যের প্রথম বিধাতা হয়ে যেন আমার সিঁথিতে এঁকেছিলো সুকান্ত সিঁদুর- এই প্রথম।
 
...এরপর সীমন্তিনী আমি, কত না পুণ্যতোয়া পিলসুজ হাতে কাটিয়ে দিয়েছি ঘন বন্ধ্যা-সন্ধ্যা, রাত্রি...! আর একবার বৃষ্টি যদি হতো... আরও একবার নামতো যদি সেই সন্ধ্যা...
 
কিন্তু হায়, কি নিস্তেজ নিয়তি, সেই পুণ্যশ্লোক মেঘ আর কোনওদিন আমার সিঁথি পঙ্‌ক্তিতে অমন বাঙ্‌ময় হয়ে রাঙে নি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: তানিম কবির, tanimkabir@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান