গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
জনসভার সব প্রস্তুতি শেষ করে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন রিমি ও সমর্থকরা।
গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান শনিবার বেলা ৩টা ৫০ মিনিটে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রিমি গণসংযোগ করছেন। এরপর দরদরিয়ায় নিজ বাড়িতে যাবেন। তারপর টোকের জনসভায় যোগ দেবেন। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে কাপাসিয়া আয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও গাজীপুরের ৪ জন সাংসদ, ৪ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়রসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ‘‘অনুমতি নিয়ে রিমি আপা জনসভা করছেন। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশ কাজ করছে।’’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর