৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:০৪ এএম BDST banglanew24
17 May 2012   07:31:58 PM   Thursday BdST
E-mail this

রায়পুরের মাদক ব্যবসায়ী গ্রেফতার


রায়পুর সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হারুন (৩৫) ওরফে ডাইল হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মীরগঞ্জ সড়কের পাশে একটি ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হারুন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সর্দার বাড়ির আনোয়ার উল্যার ছেলে।

এসময় তার কাছে ৬টি ফেনসিডিল ও বিক্রির ৯ হাজার ৫১৮ টাকা উদ্ধার করা হয়।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের মীরগঞ্জ সড়কের পাশে একটি ভাড়া করা বাসা থেকে হারুনকে গ্রেফতার করা হয়। তিনি একযুগেরও বেশি সময় ধরে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন।

একটি মাদক মামলায় হারুনের ৭ বছর সাজা হয়। সম্প্রতি তিনি জামিনে জেল থেকে বেরিয়ে আসেন। এছাড়াও তার বিরুদ্ধে রায়পুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে বলে এসআই জানান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ১৭, ২০১২
কাজল কায়েস/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান