৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:৩৯ এএম BDST banglanew24
06 Jul 2012   01:29:50 PM   Friday BdST
E-mail this

শাইরুলকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সম্পাদক ও বিএনপির গুলশান অফিসের মিডিয়া কর্মকর্তা শাইরুল কবির খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি গত দুই দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার অসুস্থ হয়ে পড়েন শাইরুল। শুক্রবার সকাল ১১টায় উত্তরার বাংলাদেশ মেডিকেলে তাকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময় শাইরুলের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

শাইরুল বাংলানিউজকে জানান, তিনি উত্তরা বাংলাদেশ মেডিকেলের সিসিইউতে ডা: রাকিবুল ইসলাম লিটুর অধীনে চিকিৎসাধীন আছেন। তবে তার শরীর এখন অনেকটা ভালো।

শাইরুল নিজের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে মিলাদ চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে ডাক্তার পরামর্শ নেন। গভীর রাতে বেশি অসুস্থ হযে পড়লে তাকে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান