৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:২১ পিএম BDST banglanew24
27 Nov 2012   03:50:43 PM   Tuesday BdST
E-mail this

২৯ ও ৩০ নভেম্বর লালন শাহ বটতলা সাধুসঙ্গ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২৯ ও ৩০ নভেম্বর লালন শাহ বটতলা সাধুসঙ্গ

২৯-৩০ নভেম্বর দুই দিনব্যাপী ‘লালন শাহ বটতলা সাধুসঙ্গ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান মাতবরবাড়ি দোসরপাড়া-টেকেরহাটে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
 
২৯ নভেম্বর বিকেল সাড়ে চারটায় সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাস। এরপর পর্যায়ক্রমে সাধুসঙ্গের নামকরণ কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ, গুরুকর্ম, সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে আটটায় শুরু হবে শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মূল আসর। চলবে ভোর পর্যন্ত।

পরদিন ৩০ নভেম্বর গোষ্ঠগান, গুরুকর্ম, বাল্যসেবা, লালনগীতি, পূর্ণসেবার পর সন্ধ্যায় শুরু হবে দ্বিতীয় রাতের লালনগীতির মূল আসর। জাপান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধু ফকির, বাউল ফকির ভক্ত ও অনুসারী  এবং লালনগীতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালনগীতি পরিবশেন করবেন। ৪৮ ঘন্টার অধিবাস পূন্যসেবার মাধ্যমে শেষ হবে। সাধুসঙ্গ সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
গোরা- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান