৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:০৮ এএম BDST banglanew24
02 Aug 2012   09:15:13 PM   Thursday BdST
E-mail this

ভারতে পাকিস্তানি বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারতে পাকিস্তানি বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঢাকা: ভারতে পাকিস্তানি বিনিয়োগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। বুধবার ভারতের  বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক  বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এখন থেকে পাকিস্তানি নাগরিক বা প্রতিষ্ঠান ভারতে বিনিয়োগ করতে পারবে। তবে প্রতিরক্ষা, পারমাণবিক ও মহাকাশ গবেষণা শিল্পে বিনিয়োগের ব্যাপারে পাকিস্তানিদের জন্য এ সুযোগ উন্মুক্ত করা হয়নি বলে।

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তান উভয় দেশেই ‘কূটনৈতিক বাণিজ্য’ নীতির মাধ্যমে অতীতের তিক্ততা অবসানের চেষ্টা চালাচ্ছে।

কাশ্মিরসহ দু’পক্ষের মধ্যে বজায় থাকা অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে যথেষ্ট আস্থার পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
পাকিস্তান ভারতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের পররাস্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মোয়াজ্জেম খান সংবাদ সংস্থা এএফপি’কে বলেন তাঁরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

পাকিস্তানের ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, পাকিস্তানি বিনিয়োগকারী ও শিল্পপতিদের জন্য নিঃসন্দেহে এটা খুশির খবর। এ সিদ্ধান্তের ফলে উভয় দেশের জনগণই লাভবান হবে বলে উল্লেখ করেন তারা।
খনিজ দ্রব্য আমদানি-রপ্তানি ও শিপিং ব্যবসার সঙ্গে জড়িত পাকিস্তানি ব্যবসায়ী মাজিদ আজিজ বলেন, ‘আমরা অবশ্যই এটাকে সমর্থন করি, কিন্তু সবচেয়ে ভাল হতো যদি ভারত পাকিস্তানে বিনিয়োগের উপর আরোপিত তাদের নিষেধাজ্ঞা তুলে নিত’।  

প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন শুরু হয় মূলত পাকিস্তান কর্তৃক সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে। এর অর্থ হচ্ছে ভারতের ৬ হাজার ৮’শ ক্যাটাগরির পন্য পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হবে না।

উভয় দেশের মধ্যে আগামী তিন বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২৭০ কোটি ডলার থেকে ৬শ’ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যও নির্ধারন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়ঃ ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনাঃ মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান