৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৪৬ পিএম BDST banglanew24
30 Jan 2013   07:08:22 PM   Wednesday BdST
E-mail this

ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রেসে অগ্নিনির্বাপন মহড়া


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রেসে অগ্নিনির্বাপন মহড়া
ছবি : ফাইল ফটো /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রেস ইউনিটের কর্মীদের মধ্যে অগ্নি সচেতনতা বৃদ্ধি ও যেকোনো অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইডব্লিউএমজিএল-এর প্রেস ইউনিটে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার শুরুতে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অগ্নিনির্বাপনের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে ব্রিফ করা হয়। এরপর তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় আগুন নেভানোর বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তির সঙ্গে। এসময়  অগ্নিনির্বাপনের উপকরণ ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারও শেখানো হয়।

মহড়ার মূল অংশ হিসেবে স্বাভাবিক আগুন, তেলের সংস্পর্শে সৃষ্ট আগুন, গ্যাস ও বৈদ্যুতিক মাধ্যম থেকে সৃষ্ট আগুন ধরিয়ে তা নেভানোর মাধ্যমে প্রেসের সকলকর্মীদের আগুন নির্বাপন কৌশল হাতেকলমে শেখানো হয়। এতে প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপনকর্মী, নিরাপত্তাকর্মী ও শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

অগ্নিনির্বাপন মহড়ায় ইডব্লিউএমজিএল’র নির্বাহী পরিচালক (পারচেজ) সৈয়দ ফরহাদ আলী রেজা, প্রেস ইউনিটের হেড অব ডিভিশন (প্রকৌশল) প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সিনিয়র জিএম প্রকৌশলী আব্দুল আউয়াল, জিএম (হিসাব ও অর্থ) জাহানে আলম শিমুল, ডিজিএম (স্টোর) ওয়াসেক মোল্লা, এজিএম গোলাম মোস্তফা, এজিএম (পারচেজ) মনিরুল ইসলাম খান, এজিএম (হিসাব ও অর্থ) এস এম মেহেদী হাসান প্রমুখ।

ইডব্লিউএমজিএল’র প্রেস ইউনিটের ইনচার্জ্য (মানবসম্পদ ও প্রশাসন) এ কে এম খালেদ খসরু বাংলানিউজকে বলেন, বসুন্ধরা গ্রুপ অগ্নি দুর্ঘটনা রোধে একটি শক্তিশালী ফায়ার ফাইটিং ইউনিট গড়ে তুলেছে। গ্রুপের সকল প্রতিষ্ঠানের মতো প্রেস ইউনিটেও প্রতি মাসে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও প্রতি মাসে একটি করে মহড়ার বাইরেও প্রতিদিন ছোট ছোট মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান