 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মাগুরা: কবি বেগম সুফিয়া কামালের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা।
বুধবার বিকেলে শহরের কেশব মোড়ে শ্রবণী কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা সভাপতি লিপিকা দত্তের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের মাগুরার প্রতিনিধি রোকেয়া বেগম।
অন্যান্যের মধ্যে সংগঠনের আন্দোলন সম্পাদিকা সোনিয়া ইসলাম উর্মি, শ্রাবন্তী গোস্বামী, সুমনা খাতুন, এমিয়ারা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর