৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৪৬ এএম BDST banglanew24
14 May 2012   05:12:55 PM   Monday BdST
E-mail this

ঢাকার বসুন্ধরা আবাসিকে বিশ্বখ্যাত ম্যারিয়ট হোটেল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকার বসুন্ধরা আবাসিকে বিশ্বখ্যাত ম্যারিয়ট হোটেল

ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্বখ্যাত ম্যারিয়ট হোটেল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্বমানের অভিজাত সেবা-সুবিধা সংবলিত পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। হোটেলটির উদ্বোধন হবে ২০১৫ সালের শেষ দিকে।  

দেশের হোটেল শিল্পে আভিজাত্যের নতুন ছোঁয়া নিয়ে চালু হতে যাওয়া হোটেলটি হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। এটি হবে ৩০০ কক্ষ বিশিষ্ট।

বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে ম্যারিয়টের মান, সেবা ও আভিজাত্য কিংবদন্তিতুল্য। এ কারণেই হোটেলটি বিশ্বজুড়ে সমাদৃত।

পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পর ম্যারিয়ট কর্তৃপক্ষ নির্মীয়মাণ ৩০০ ফুট চওড়া সড়কের পাশে বসুন্ধরার নির্মল পরিবেশে হোটেলটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বসুন্ধরার প্রাকৃতিক সৌন্দর্য ও  নির্মলতা কারণেই ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ আকৃষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যারিয়ট ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী হোটেল ব্যবসায় সুপরিচিত ব্র্যান্ড। এর প্রতিষ্ঠাতা জে উইলার্ড ম্যারিয়ট। তার সন্তান জে ডব্লিউ ম্যারিয়ট জুনিয়র এখন এই হোটেল চেইন পরিচালনা করেন। বিশ্বজুড়ে ৭৩টির বেশি দেশে প্রতিষ্ঠানটির ৩,৭০০টি শাখা রয়েছে। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত ম্যারিয়ট হোটেলের ২০১০ সালের রাজস্ব আয় ১১৭০ কোটি মার্কিন ডলার। এই হোটেল চেইনের অধীনে দেড় লাখ লোক চাকরি করে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৪, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান