বান্দরবান: বান্দরবানে বিশাল আকৃতির একটি পেঁচা ধরা পড়েছে। জেলা শহরের রোয়াংছড়ি বাসস্ট্যান্ডের কাছে সার্কি টিলা এলাকায় বুধবার বিকেলে পেঁচটি ধরা পড়ে।
স্থানীয় বাসিন্দা মংথোয়াই চিং জানান, তাদের বাড়ির গাছে কয়েকদিন ধরে রাতে পাখিটির ডাক শোনা যাচ্ছিল। পরে জাল দিয়ে পাখিটি ধরা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের আরও অসংখ্য পাখি রাতের বেলায় ডাকা ডাকি করে। তবে দিনের বেলায় পাখিগুলো দেখা যায় না। ধরা পড়া বিরল প্রজাতির পেঁচাটি বনবিভাগের কাছে হস্তান্তরের কথা জানান স্থানীয়রা।
বনবিভাগ সূত্রে জানাগেছে, এরআগে এপ্রিল মাসেও বান্দরবানের রোয়াংছড়িতে বিরল প্রজাতির লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া যায়। স্থানীয়দের সহায়তার বানরটি সংরক্ষণের জন্য কক্সবাজারের চকরিয়া দোলাহাজারা সাফারিপার্কে অবমুক্ত করা হয়। পেঁচাটিও সেখানে নেওয়া হবে বলে বন বিভাগ জানায়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১০, ২০১২
প্রতিবেদন: আলাউদ্দিন শাহরিয়ার
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর