১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:২৫ এএম BDST banglanew24
02 Aug 2012   05:11:08 PM   Thursday BdST
E-mail this

ঢাকায় ব্লকবাস্টার মুভি ‘দ্য অ্যাভেঞ্জার্স’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় ব্লকবাস্টার মুভি ‘দ্য অ্যাভেঞ্জার্স’

হলিউডের চলতি বছরের ব্লকবাস্টার ছবি ‘দ্য অ্যাভেঞ্জার্স’। ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে ৩ আগস্ট। দুনিয়া মাতানো এ ছবি আমেরিকায় মুক্তি পায় গত ৪ মে। মুক্তির প্রথম তিন দিনেই ২০০ মিলিয়ন ডলার আয় করে নতুন রেকর্ড বুকে নাম লেখায় ছবিটি।  

২২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত জস হেডনের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ এরই মধ্যে সারাবিশ্ব থেকে আয় করেছে ১,৪৫৭ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় এর অবস্থান এখন তৃতীয়।

পৃথিবীকে এক ভয়ংকর অশুভ শক্তি একজোট হয়েছে। হুমকির মুখোমুখি হয় মানব সভ্যতা। এই সংকটে একজোট হয়ে লড়াইতে নামে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, হাউকি, নিকফিউরি কতিপয় মানুষ। শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। এই গল্পটি নিয়েই পরিচালক জস হেডেন নির্মাণ করেন ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছবিটি।

এতে অভিনয়ে রয়েছেন রবার্ট ডাউনি, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ক্রিস হেমসওয়ার্থ, জেরেমি রেনার, স্যামুয়েল জ্যাকসন, তাদের সঙ্গে ব্যাক উইডো চরিত্রে আছেন স্কারলেট জোহানসন।

স্টার সিনেপ্লেক্সে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছবিটির টাইটেল স্পনসর হিসেবে থাকছে বাংলালিংক। এর গ্রাহকরা একটি টিকিট কিনলে আরো একটি টিকিট ফ্রি পাবেন।



বাংলাদেশ সময় ১৬৫০, আগস্ট ০২. ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান