গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ওয়েব পোর্টাল ও ওয়েব বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় খান সাহেব মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এ পোর্টাল ও কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ২০ জন তরুণকে ৪ দিনব্যাপী ওয়েববিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব, পাটগাতী ইঊনিয়নের মাসুদ আলী গাজী প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর