ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানির শেয়ার বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে ব্লক/ অড লটে লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।
উল্লেখ্য, পদ্মা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে মোট ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৬৫ শতাংশ নগদ এবং ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে পদ্মা অয়েল কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ দশমিক ১১ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৬৫ দশমিক ৪৬ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ-ফ্লো ৮২ দশমিক ৯৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com