১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৫৪ এএম BDST banglanew24
19 Jul 2012   05:03:47 PM   Thursday BdST
E-mail this

রবির আলো’য় বদলে গেছে কালুয়ার চরের জীবন


সাজ্জাদুল ইসলাম নয়ন, অতিথি রিপোর্টার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রবির আলো’য় বদলে গেছে কালুয়ার চরের জীবন

বিধবা মাহেলা বেওয়ার মোটে ২০ শতক জমি। বন্যা নিয়ন্ত্রণ বাধ ঘেঁষে এই জমির অর্ধেকটাতে বোরো রোপণ করেছেন। বাকি অর্ধেকে বুনেছেন ভুট্টা। এই জমিতে সেচের পানি জোগাতে সাড়ে ৫০০ টাকায় কেনা ফুট-পাম্পটি বসিয়েছেন জমির কোনায়। মাথার উপর মোবাইল ফোন কোম্পানি রবি’র দেয়া ছাতা। ষাট বছরের এই বৃদ্ধার পা দুটো ব্যস্ত ফুট-পাম্পে। পা উঠছে নামছে। পেটে ক্ষুধা নিয়েও বালুময় জমির ক্ষুধা মেটাতে এভাবেই সেচের পানি জুগিয়ে যাচ্ছেন তিনি। একমাত্র ছেলে ওমর আলী স্কুলে পড়ার ফাঁকে দিনমজুরি করে। আর পড়ালেখা করে রাতে। এখন গ্রামে রবি’র বিনামূল্যে দেয়া সোলার প্যানেলের সাহায্যে তাদের ঘর ভরে গেছে আলোয়। তাই সন্ধ্যা, কিংবা গভীর রাত অবধি পড়ালেখা করতে কোন অসুবিধা হয় না তার। চিত্রটি শুধু মাহেলা বেওয়ার ছেলে শাহেদ আলীর একার নয়। এই চিত্রটি রাজারহাট উপজেলার ধরলা নদীর তীরবর্তী কালুয়ারচর গ্রামের প্রতিটি ঘরেরই। এখন গ্রামটির প্রায় ২০০ পরিবারের প্রায় ২০০০ মানুষ রবি’র দেওয়া সৌর বিদ্যুতের আলোয় ঘুচিয়েছেন রাতের আঁধার।

কুড়িগ্রাম শহরের ১০ কিলোমিটার দূরে ধরলা নদীর পারের ছোট এই গ্রামটি স্বাধীনতার পর থেকেই অনুন্নত ও সুবিধাবঞ্চিত। উন্নয়নের কোন ছোঁয়া এখানে এসে পৌঁছেনি। সরকারের সুযোগ সুবিধার ছিটেফোঁটাও মেলে না প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জীবনে। তাদের জীবনে এই সৌর শক্তি এসেছে এক অবিস্মরণীয় আর্শিবাদ হয়ে। বিনামুল্যে এ ধরনের সুবিধা তাদের কাছে এক অকল্পনীয় বিষয়।

গত ডিসেম্বর মাসে এই গ্রামে মিনি গ্রিড প্যানেলে ১.৭৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুতকেন্দ্র স্থাপন করেছে রবি। আর তারের মাধ্যমে সেই বিদ্যুত সরবরাহ করছে গ্রামটির ঘরগুলোতে। গত ৩ ফেব্র“য়ারি রবির সামাজিক দায়বদ্ধতা বিভাগের উদ্যোগে ‘রবির আলো প্রকল্পের আওতায় গ্রামটিকে আলোকিত করার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী। রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সেগুফতা ইয়াসমীন সামাদ ও কুড়িগ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রকল্প সমন্ধে রবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা রবির নীতি নির্ধারণী পর্যায়ের প্রধান ও অন্যতম বিষয়। এদেশে গুণ ও মানসম্পন্ন টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি রবি সবসময়ই বাংলাদেশের জনগণের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক উত্তরণের জন্য কাজ করে আসছে। রবির আলো এদেশের দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মানুষদের অবস্থার উন্নতিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

রবির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর জানান, ৫ বছর মেয়াদের এই প্রকল্পের কাঠামো গড়ে তুলতে পরিবেশ সচেতনতা এবং প্রান্তিক পর্যায়ের সুবিধা ও উন্নয়ন বঞ্চিত মানুষদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ১৫০টি বাড়িতে এই বিদ্যুত সংযোগ দেয়া হলেও ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে গ্রামটির প্রতিটি ঘরে দুটি লাইট ও একটি মোবাইল চার্জার দেওয়া হয়েছে।

কালুয়ার চর গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলে ক্লাশ চলছে স্কুল মাঠে। ‘রবির আলো’তেই আলোকিত হওয়ার চেষ্টা গোটা চর জুড়ে।

বাংলাদেশ সময় ১৬৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান