৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৪৯ এএম BDST banglanew24
02 Aug 2012   08:45:54 PM   Thursday BdST
E-mail this

পাতানো ম্যাচ বিষয়ে বাফুফের সময়ক্ষেপন চলছেই


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্রাদার্স ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি নিয়ে পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটির রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার বাফুফের পেশাদার লিগ কমিটির বৈঠক সিদ্ধান্ত ছাড়া মুলতবি করা হয়েছে। সোমবার ফের মুলতবি সভায় বসবে লিগ কমিটি।
 
দীর্ঘ তিন মাস তদন্ত শেষে বুধবার রিপোর্ট জমা দেয় পাতানো ম্যাচ সনাক্তে গঠিত বিশেষ কমিটি। বৃহস্পতিবার ওই রিপোর্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটি জরুরি সভায় বসেছিলো। সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের বিশেষ কমিটি একটি রিপোর্ট দিয়েছে। আমরা তা দেখলাম। শনিবার এই বিষয়ে আবার সভায় বসব। এরপর সোমবার মিডিয়ায় সিদ্ধান্ত জানিয়ে দেবো।’ রিপোর্টে কি রয়েছে তা  পরিষ্কার করে বলেননি। শুধু বলেছেন, ‘রিপোর্টে বিশেষ কিছু রয়েছে এজন্যই সময় নিচ্ছি’।
 
তবে বাফুফের একটি সূত্র জানায় পাঁচ পৃষ্ঠার ওই রিপোর্টে ব্রাদার্স ও রহমতগঞ্জ ম্যাচটি পাতানো ছিলো কিনা সে সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। তবে ভবিষ্যতে পাতানো ম্যাচ সনাক্তে করণীয় সম্পর্কে কিছু সুপারিশ জমা দিয়েছেন তারা। এমনকি পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটিকে দেওয়া ফুটবল বিশেষজ্ঞের মতামতও পরিবর্তন করা হয়েছে।
 
গত মৌসুমে রহমতগঞ্জের সঙ্গে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হয়েছিলো শেখ জামালের বিরুদ্ধে। ওই ঘটনায় শেখ জামালের পয়েন্ট কাটা না হলেও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। রহমতগঞ্জের গোলরক্ষক ও কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান