১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৪৩ এএম BDST banglanew24
19 Jun 2012   06:33:56 PM   Tuesday BdST
E-mail this

ছোটকাগজ ‘মাদুলি’র নিসর্গ সংখ্যা


এম জে ফেরদৌস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছোটকাগজ ‘মাদুলি’র নিসর্গ সংখ্যা

চোখের সামনে দানবীয় বিলবোর্ড, তার ওপারে অভিমানী মেঘ
বিলবোর্ডে ঢেকে যাওয়া মেঘ উড়ে চলেছো কোথায়......    
                                           -অমল আকাশ

শহরে প্রতিদিন উঠছে দালানকোঠা আর উজাড় হচ্ছে গাছপালা, নিশ্চিহ্ন হচ্ছে সবুজ প্রান্তর। সুরম্য অট্টালিকা আর বিলবোর্ডের আড়ালে ঢেকে যাচ্ছে আকাশ। জ্বালানির অধিক ব্যবহারে সীসাময় পৃথিবীর বায়ুমণ্ডল। মিথেন আর কার্বন বিষে আমরা আকণ্ঠ নিমজ্জিত। পাশ্চাত্য দেশের ভোগের বলিদান অনুন্নত দেশের আপামর জনসাধারণ। দানব পুঁজির মুনাফার লালসে হারিয়ে যাচ্ছে আমাদের চিরায়ত প্রকৃতির লীলাময় রূপ ও বর্ণ বৈচিত্র্য। প্রাণ বৈচিত্রে ভরপুর আমাদের প্রকৃতি ও আমরা আজ দারুণ বিপণ্ণ। যন্ত্রসভ্যতার এই যুগে আমরা হর হামেসাই করছি প্রকৃতি পীড়ণ। কিন্তু আমরা ভুলে যাই প্রকৃতি শুধু আঘাত সহ্যই করে না কখনো কখনো ফিরিয়ে দেয় পাল্টা আঘাত।

জলবায়ু ও উষ্ণতার অস্বাভাবিক পরিবর্তনের ফলে প্রকৃতির আচমকা আঘাতে বহুবার বদলেছে পৃথিবী নামক আমাদের এই গ্রহের ভূভাগ। হঠাৎ পরিবর্তনে নিশ্চিহ্ন হয়েছিল পৃথিবীর প্রাণীকূল। মেরুঅঞ্চলীয় বরফ গলা পানির অতলে হারিয়ে গিয়েছিল বিস্তীর্ণ  চরাচর। ডাইনোসরের মতো দানব আকৃতির প্র্রাণীও নিস্তার পায়নি প্রকৃতির সেই কড়াল গ্রাস থেকে।

বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, কৃষি কিংবা সাহিত্য সব এক সুতোয় বাধা প্রকৃতির গহীন নিগরে। নিসর্গের স্তুতি ছাড়া এখানে কাব্য হয় না। কবি ও কৃষক প্রকৃতির কাছে ঋণ শোধ না করে পায় না তাদের প্রাপ্ত অর্ঘ্য । আর তাই পরিবেশ প্রকৃতির নানা অসামঞ্জস্য এবং প্রকৃতি ও সাহিত্যের সম্পর্ক ইত্যাকার বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে ‘মাদুলি’র নিসর্গ সংখ্যা প্রথম পর্ব । সম্পাদক অরবিন্দ চক্রবর্তী।

মাসুদুজ্জামানের প্রবন্ধ ‘পরিবেশবাদী সাহিত্যতত্ত্ব: মতাদর্শ ও চর্চা’ ছাড়াও এ সংখ্যায় আছে ‘প্রকৃতি ও রবীন্দ্রনাথ’ সম্পর্কিত বিভিন্ন জনের চারটি রচনা। ‘প্রকৃতি ও পরিবেশ বিষয়ক’ ১৬টি গদ্য প্রকাশিত হয়েছে।

লিখেছেন অসীম সাহা, অরুণাভ সরকার, আদিত্য অন্তর, কাজী কল্লোল, পাভেল পার্থ প্রমুখ। ‘প্রাচীন সাহিত্যে নিসর্গ’, ‘বাংলা কবিতায় নিসর্গ’, ‘গানে নিসর্গ প্রকৃতি’, ‘প্রকৃতির সেকাল একাল’ শীর্ষক ৪৪টি রচনা রয়েছে এই সংখ্যায়।
 
এছাড়াও আবদুল্লাহ আবু সাইদ এর ‘অরণ্যের বিস্ময়’ পুনর্মুদ্রিত হয়েছে।

অরবিন্দ চক্রবর্তী সম্পাদিত ছোটকাগজ ‘মাদুলি’ নিসর্গ সংখ্যা প্রথম পর্বের প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান, মূল্য ৩০০ টাকা।

বাংলাদেশ সময় ১৮১১, জুন ১৯, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান