৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
02 May 2012   01:48:02 PM   Wednesday BdST
E-mail this

চরফ্যাশনে যুবদলের মিছিল-সমাবেশ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিল-সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা শহরের পুরাতন ডাক বাংলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি জনতা রোড এলাকায় এসে শেষ হয়। মিছিলে যুবদলের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।

এ সময় এক সমাবেশে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলম দুলালসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল অভিযোগ করেন, মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত যুবদল নেতা গিয়াসের ওপর হামলা চালিয়ে তাকে জখম করেছে‍।

এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, কোনো বিশৃঙ্খলার খবর তারা পাননি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ০১, ২০১২

প্রতিবেদন: ছোটন সাহা / সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর/সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান