৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:১৪ পিএম BDST banglanew24
16 Jul 2012   06:14:13 PM   Monday BdST
E-mail this

চবির বিভিন্ন সংকট সমাধানে বরাদ্দ বৃদ্ধির দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট, পরিবহন সংকটের সমাধান এবং গবেষণায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি সত্যজিৎ, চবি সভাপতি প্রবাল মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল এবং প্রচার সম্পাদক রুচি ভট্টাচার্য প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও আবাসন, পরিবহন এবং গবেষণায় পর্যাপ্ত বরাদ্দের ক্ষেত্রে কোনো নজর দেওয়া হয়নি। শিক্ষার সকল দায়িত্ব রাষ্ট্রের হলেও প্রতিবারই তা উপেক্ষিত থাকছে।

তাই অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে প্রস্তাবিত নতুন দু’টি হল নির্মাণ কাজ শুরু, গবেষণায় বরাদ্দ বাড়ানো এবং পরিবহন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান