৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:৫৬ এএম BDST banglanew24
27 May 2012   03:07:19 PM   Sunday BdST
E-mail this

আরজে থেকে গায়ক


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আরজে থেকে গায়ক

‘কুল কুল’ খ্যাত জনপ্রিয় আরজে মুকুল এবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রথমবারের মতো তিনি ‘আগন্তুক’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। একটি একক অ্যালবাম বের করার উদ্দেশ্যে বর্তমানে তিনি আরো কিছু গান রেকর্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

‘আগন্তুক’ গানটি আরজে মুকুলের সলো অ্যালবামে টাইটেল সঙ হিসেবে ব্যবহার করা হবে। এরই মধ্যে এই টাইটেল সঙটি পিপলস রেডিও ৯১.৬ এফএমের সাপ্তাহিক প্রোগাম ‘মুকুলস টি স্টলে’ গানটি আনুষ্ঠানিকভাবে রিলিজ দেওয়া হয়েছে। গানটির প্রথম দু’লাইন হলো ‘তুমি আগন্তুক, তুমি এলে কবি হয়ে, আমারই হৃদয়ে’। গানটির কম্পোজিশন করেছেন নিপুন, গিটারে ছিলেন এহসান রাহি, বেহালায় সেলিম।
 প্রথমবারের মতো গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে আরজে মুকুল বলেন, দুতিনমাস আগে হুট করেই ‘আগন্তুক’ গানটি লিখে ফেলি। এরপর বেশ সময় নিয়ে সুর ও কম্পোজিশন করি। পুরো একটি অ্যালবামের কাজ করছি। অ্যালবামটি শিঘ্রই রিলিজ করব।

আরজে মুকুল বর্তমানে পিপলস রেডিওর হেড অব প্রোগ্রাম হিসেবে কাজ করছেন। এরআগে রেডিও ফুর্তি ও রেডিও আমারে দীর্ঘদিন রেডিও জকি হিসেবে কাজ করেছেন।


বাংলাদেশ সময় ০২৪৫, মে ২৭, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান