৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৩১ এএম BDST banglanew24
24 May 2012   05:44:01 PM   Thursday BdST
E-mail this

সাইবার অপরাধ নিয়ে গোলটেবিল


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইবার অপরাধ নিয়ে গোলটেবিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন জার্নি, অগ্রনী ব্যাংক ও ডেইলি এডুকেশন ডটনেটের যৌথ উদ্যোগে ‘সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তা’ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. খন্দকার বজলুল হক।

এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং চলচ্চিত্র বিভাগের বিভাগের চেয়ারম্যান ড. আ জ ম শফিউল আলম ভুঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি একেএম ফাহিম মাশরুর।

এ আলোচনায় অংশগ্রহন করেন বিটিআরসির সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, বিশ্বশিক্ষক সমিতির সভাপতি মাহফুজা খানম, মাছরাঙা টেলিভিশনের সিইও সৈয়দ ফাহিম মুনায়েম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।

এ অনুষ্ঠানে আলোচকরা ‘আইসিটি অ্যাক্ট-২০০৬’ আলোকে দ্রুত সাইবার ট্রাইবুনাল গঠনে ও রক্ষণাবেক্ষনের জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করেন। এ ছাড়াও সাইবার অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ ও র‌্যাব) ও বিচার বিভাগের কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। এর সঙ্গে ডিজিটাল বাংলাদেশের আওতায় সব ধরনের নাগরিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিটিআরসি ও তথ্যপ্রযুক্তি শিল্পের বিশ্লেষকদের যৌথ পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।

এ সব বিষয়ে সরকারের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও ভুক্তভোগী ছাড়াও সবার আলোচনার মধ্য দিয়ে সমস্যা উত্তরণের একটা দিকনিদের্শনা পেতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় ১৭৪৬ ঘণ্টা, মে ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান