৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৪৭ এএম BDST banglanew24
28 Aug 2012   07:21:43 PM   Tuesday BdST
E-mail this

শুরু হচ্ছে এসএম সুলতান উৎসব


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুরু হচ্ছে এসএম সুলতান উৎসব

আমাদের চারু ও কারু শিল্পের বিস্ময় শিল্পী এসএম সুলতান। এই ধীমান শিল্পীর স্মরণে তার জন্মস্থান নড়াইলে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে ‘শিল্পী এসএম সুলতান উৎসব’ । চারদিন ব্যাপি এ উৎসব চলবে  ২৯  আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ।

আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই আয়োজিত হয় ‘শিল্পী এস এম সুলতান উৎসব’। দেশব্যাপি ব্যাপক সাড়া জাগানো এই আয়োজন নড়াইলের অন্যতম সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

চার দিনব্যাপি এ উৎসব গান, নাচ, নাটক, আলোচনাসহ বিভিন্ন আয়োজনে সাজানো হয়েছে। পঞ্চমবারের মতো এ উৎসবে টানা সহযোগিতা করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক।

নড়াইলের জেলা প্রশাসক জনাব জহুরুল ইসলাম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেশে বরেণ্য শিল্পীদের মধ্যে শেখ মোহাম্মদ সুলতান (১০ আগস্ট ১৯২৩-১৯৯৪) অন্যতম। তিনি ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৬ সালে চারু শিল্পী সংসদ অ্যাওয়ার্ড ও ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ অর্জন করেন। তিনি স্থানীয় জনসাধারনের কাছে ‘লালমিয়া’ নামেই পরিচিত ছিলেন।

সুলতান উৎসবে অংশগ্রহণের জন্য এরইমধ্যে সারাদেশের শতশত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হাজার হাজার মানুষ নড়াইল সদরে সুলতানের সৃষ্টি শিশুস্বর্গে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান