৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:১৬ এএম BDST banglanew24
18 Feb 2013   07:28:41 PM   Monday BdST
E-mail this

কাদের সিদ্দিকীর বীরউত্তম খেতাব প্রত্যাহারের দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কাদের সিদ্দিকীর বীরউত্তম খেতাব প্রত্যাহারের দাবি

চট্টগ্রাম: ‘কাদের সিদ্দিকী শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ছড়িয়ে পড়া দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ নিয়ে অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য রাখছেন। এতে তিনি স্বাধীনতা ‍যুদ্ধে প্রাপ্ত বীরউত্তম খেতাব ধারণ করার অধিকার হারিয়েছেন। তার বীরউত্তম খেতাব প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

জামায়াত-শিবিরের হরতালের প্রতিবাদে সোমবার বিকেলে নগরীর নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং চত্ত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার। ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামের একটি সংগঠন এ প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধকালীন ভূমিকা থেকে সরে এসেছেন। তিনি এখন আগের সে অবস্থানে নেই। সাম্প্রতিক সময়ে তিনি যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের পক্ষে নিন্দনীয় ও ন্যাক্কারজনক ভূমিকা রাখছেন।’

সংগঠনর সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, আইনজীবী নির্মল শর্মা, এস এম লিয়াকত হোসেন, আব্দুর রহিম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সহ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান মেনন প্রমুখ।

প্রতিবাদ সভায় বেদারুল আলম বেদার আরও বলেন, ‘কাদের সিদ্দিকী দ্বিতীয় মুক্তিযুদ্ধে অন্যতম শহীদ ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া আহমেদ রাজীব হায়দারের জানাজা নিয়ে কটু মন্তব্য করেছেন।’

সভায় অন্যান্য বক্তারা বলেন, ‘অবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে। ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার পবিত্র মাটিতে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা আরকেটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এ অপশক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করবে।’

বাংলাদেশ সময়: ১৮ ৫৯ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮ ২০১৩
এসজি/আরডিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান