ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগের গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধী আর রাজাকারদের ‘ফাঁসি চাই’ দাবিতে স্লোগানে স্লোগানে মুখর শাহবাগ।
ভারতীয় গায়ক ও গীতিকার কবীর সুমন ৮ ফেব্রুয়ারি ‘গণদাবি’ শীর্ষক একটি গান লিখে ও গেয়ে এদেশের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। যুগিয়েছিলেন অনুপ্রেরণা, আন্দোলনরত লাখো তরুণদের।
তিনি ফের `শাহবাগে রাতভোর; নামের আরেকটি গান লিখেছেন।
শাহবাগে রাতভোর
শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী
রইল প্রজন্ম চত্বর।
স্লোগানে স্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক
ছেলেমেয়েদের মুখেই
আমার বাংলাদেশের মুখ।
হাত ধরে ছেলেমেয়ে
মুক্তির গান গেয়ে
জেগে আছে আজ প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।
শহীদ জননী দেখছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি...
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
আরআর