৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৫১ পিএম BDST banglanew24
07 Aug 2012   10:43:54 PM   Tuesday BdST
E-mail this

নরসিংদী কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী: নরসিংদী জেলা কারাগারে বিডিআর (বাংলাদেশ রাইফেল) বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আমজাদ হোসেন ভূঁইয়ার (৫৪) মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
 
আমজাদ হোসেন নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা এলাকার সাহাজ উদ্দিনের ছেলে।

নরসিংদী কারাগারের জেলার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বিডিআর বিদ্রোহের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আমজাদ হোসেন নরসিংদী কারাগারে সাজা ভোগ করছিলেন।  

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে আমজাদ হোসেন বুকে ব্যাথা অনুভব করেন। চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম নিহতের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠান। পরে মঙ্গলবার দুপুর ২টার দিকে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান