৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:৩১ পিএম BDST banglanew24
19 Aug 2012   06:34:34 PM   Sunday BdST
E-mail this

বঙ্গবন্ধুর ঘাতকদের ফেরৎ পাঠাতে সংকল্প ব্যক্ত


লাবলু আনসার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বঙ্গবন্ধুর ঘাতকদের ফেরৎ পাঠাতে সংকল্প ব্যক্ত
নবগঠিত কমিটির কর্মকর্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক : পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র ও কানাডায় আত্মগোপন করে রয়েছে তাদের বাংলাদেশে ফেরৎ পাঠাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের উপর চাপ প্রয়োগের সংকল্প ব্যক্ত করা হলো নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আয়োজিত জাতীয় শোক দিবসের সমাবেশে।

একই সমাবেশে ব্রুকলিন বরোর এই ইউনিটের নবগঠিত কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। এর সভাপতি ও সেক্রেটারি হয়েছেন যথাক্রমে ইসমত হক খোকন এবং মমিনুল হক সুমন।

৩৭ সদস্যের এই কমিটির প্রায় সকলেই তরুণ ব্যবসায়ী এবং আওয়ামী লীগের তারুণ্যের প্রতীক। ব্রুকলিনের সুগন্ধ্যা রেস্টুরেন্টের এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসমত হক খোকন এবং পরিচালনা করেন মমিনুল হক সুমন।

কালো ব্যাজ পরিহিত প্রবাসীদের এ সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরনবী এবং জাকারিয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদুর রহমান চৌধুরী।

সমাবেশের সম্মানীত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ এবং নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী এন আমিন, উপদেষ্টা পরিষদের সদস্য ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল এবং জিয়াউদ্দিন কানু প্রমুখ।

নূরনবী কমান্ডার বলেন, বঙ্গবন্ধুর পলাতক ঘাতক এবং একাত্তরের পলাতক রাজাকারদের খুঁজে ফেডারেল প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে ফেরৎ প্রদানের লক্ষ্যে আমরা কাজ করছি। জাকারিয়া চৌধুরী বলেন, একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করতে বিএনপি-জামাত জোটের অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাবদানের জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সামনের মাসে জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় বিএনপি-জামাত জোটের যে কোন অপতৎপরতাকে সংঘবদ্ধভাবে প্রতিহত করতে আওয়ামী পরিবার ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের একতাবদ্ধ থাকতে হবে।  

ইমদাদুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে আমরা জননেত্রীর নেতৃত্বে আজীবন কাজ করে যাবো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। প্রধান উপদেষ্টা নূরল আমিন বলেন, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ও সভানেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর সর্বোতভাবে সাফল্যমন্ডিত করতে আমরা বদ্ধপরিকর।

উপদেষ্টা খোরশেদ খন্দকার বলেন, মহাজোট সরকারের গণমুখী কর্মকান্ডে দিশেহারা হয়ে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান