 |
| ছবি: দেলোয়ার হোসেন বাদল ও সুমন্ত চক্রবর্তী |
চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠ (কাপাসিয়া) থেকে: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে বক্তৃতা শুরু হয়েছে। বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শুরুর মাধ্যমে মূলত মূল জনসভাও শুরু হয়েছে এখানে।
ওদিকে জনসভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুপুর আড়াইটায় গুলশানের বাসা থেকে জনসভাস্থলের দিকে রওয়ানা হয়েছেন। বিকেল তিনটা নাগাদ তিনি টঙ্গি অতিক্রম করছিলেন।
কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান চেয়ারম্যান এ জনসভায় সভাপতিত্ব করবেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, মূল মঞ্চে ৩০ জনসহ ১৩০ জন পুলিশ সদস্য জনসভার শান্তি-শৃঙ্গলা বজায় রাখার কাজে নিয়োজিত আছেন।
প্রসঙ্গত, গাজীপুর থেকে প্রায় ৫০ কিলোমিটর উত্তর-পূর্ব দিকে ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠ। প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই ক্লাবের সভাপতি ও জমি দাতা ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ ও তার পরিবার।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর