৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৫৫ পিএম BDST banglanew24
25 Jan 2013   01:21:09 AM   Friday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

সপ্তাহজুড়ে নামমাত্র বেড়েছে সূচক ও লেনদেন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সপ্তাহজুড়ে নামমাত্র বেড়েছে সূচক ও লেনদেন ডিএসই ও সিএসই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে।
 
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে মাত্র ০ দশমিক ৬৩ পয়েন্ট। এদিকে, লেনদেন বেড়েছে ১০০ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৮৩৯ টাকা বা ১৫ দশমিক ৮৩ শতাংশ।

সিএসইর সাধারণ সূচক কমেছে ৭ পয়েন্ট। লেনদেন বেড়েছে ১৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৯৮৯ টাকা।
 
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ১৬৭ দশমিক ০৬ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৩৭ দশমিক ৬৯ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ০ দশমিক ৬৩ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ।
 
অন্যদিকে, গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনও সামান্য বেড়েছে। এছাড়া বেড়েছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। লেনদেন হয়েছে মোট ৭৩৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৪৪৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৬০৬ টাকা।
 
গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৮৯ কোটি ২২ লাখ ৪৩ হাজার ৪৬৪ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৬৭ টাকা।
 
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ১৯টির দাম। কোনো লেনদেন হয়নি ৫টি প্রতিষ্ঠানের।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ১২২টির, কমেছিল ২০টির ও অপরিবর্তিত ছিল ১৩৮টির দাম। কোনো লেনদেন হয়নি ৬টি কোম্পানির শেয়ারের দাম।
 
অন্যদিকে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে সিএসইর ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ৭৯টির, কমেছিল ১২১টির ও অপরিবর্তীত ছিল ১২টির দাম।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে, মোট ৫ কার্যদিবসের ডিএসই’র দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ১৪৬ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৮৯ টাকা, যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ১২৬ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৯২১ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ২২ কোটি ২৫ লাখ ২২ হাজার ১৯৬টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ১৯ কোটি ৭৯ লাখ ২২ হাজার ৯৫৩টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ১২ দশমিক ৪৩ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- পূরকী জেনারেল ইন্সুরেন্স (২৮ দশমিক ১১ শতাংশ দাম বাড়ে), অরামিট সিমেন্ট (১৫ দশমিক ০৮ শতাংশ), ডেল্টা স্পিনার্ (১৩ দশমিক ৩৩ শতাংশ), ম্যাকসন স্পিনিং(১৩ দশমিক ২২ শতাংশ), মেঘণা লাইফ ইন্সুরেন্স (১২ দশমিক ৭৯ শতাংশ), এসিআই ফমুলেশন (১১ দশমিক ৬৪ শতাংশ), রিপাবলিক ইন্সুরেন্স (৯ দশমিক ৬৮ শতাংশ), চতুর্ আইসিবি মি. ফান্ড(৯ দশমিক ২৪ শতাংশ), আলহাজ টেক্সটাইল (৯ দশমিক ০৬ শতাংশ) এবং রিলায়েন্স ওয়ান: মি. ফান্ড (৮ দশমিক ৭০ শতাংশ)।
 
অন্যদিকে, সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রাইম ফিন্যান্স ফাস্ট মি. ফান্ড (১৪ দশমিক ৯৮ শতাংশ দাম কমেছে), সপ্তম আইসিবি মি. ফান্ড(১০ দশমিক ৬২ শতাংশ), আইসিবি ইমপ্লয় প্রোভিডেন্ট মি. ফান্ড (৮ দশমিক ৮৬ শতাংশ),  ন্যাশনাল টি (৬ দশমিক ৮০ শতাংশ), নর্দান জুট (৬ দশমিক ২৫ শতাংশ), ট্রাস্ট ব্যাংক ফাস্ট মি. ফান্ড (৫ দশমিক ৯৫ শতাংশ), বঙ্গজ (৪ দশমিক ৪৯ শতাংশ), প্রাইম ব্যাংক ফাস্ট মি. ফান্ড (৪ দশমিক ৪৮ শতাংশ), ফিনিক্স ফিন্যান্স ফাস্ট মি. ফান্ড (৪ দশমিক ৪১ শতাংশ) এবং পিএইচপি মি. ফান্ড(৪ দশমিক ৪১ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএনএইচু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান