৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:০৬ পিএম BDST banglanew24
05 Aug 2012   08:03:31 PM   Sunday BdST
E-mail this

ইসরায়েলের বাধায় রামাল্লার ন্যাম সম্মেলন বাতিল


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইসরায়েলের বাধায় রামাল্লার ন্যাম সম্মেলন বাতিল

ঢাকা: বাংলাদেশসহ পাঁচটি দেশের কূটুনৈতিক প্রতিনিধিদের প্রবেশে ইসরায়েল অনুমতি না দেওয়ায় ফিলিস্তিনের পশ্চিমতীরে অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে।   

এ ব্যাপারে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ায় কিউবা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিকে তারা প্রবেশের অনুমতি দেবে না।

রামাল্লায় অনুষ্ঠেয় ন্যাম সম্মেলন বাতিল করার বিষয়টি নিশ্চিত করে রোববার ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আম্মানে সব প্রতিনিধি এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা এক ধাপ বাড়িয়ে নন-মেম্বার পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের পরিকল্পনা নিয়ে পশ্চিমতীরে ন্যাম সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছিল।

এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার ১২০টি দেশের সমন্বয়ে গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্যালেস্টাইন কমিটির ১৩ সদস্য এ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

অবশ্য এর আগেই একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছিলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এমন কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধিকে সীমান্ত পার হতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমতীরে প্রবেশ করতে হলে প্রথমে বিমানে করে ইসরায়েলে এবং পরে সড়ক পথে যেতে হয়। অথবা জর্দানের সঙ্গে সীমান্তে ইসরায়েলি তল্লাশি চৌকি পেরিয়ে যেতে হয়। আর এর জন্য ইসরায়েল কর্তৃপক্ষে অনুমতি লাগে।

ন্যাম সম্মেলনের জন্য জর্দান থেকে সরাসরি রামাল্লায় হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আকাশসীমা ব্যবহার করার জন্যও ইসরায়েলের অনুমতি লাগবে।

জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনের নন-মেম্বার পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদার দাবিতে জোরালো অবস্থান নিশ্চিত করতে রামাল্লার ন্যাম সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছিল।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ প্রস্তাব তুলবেন বলে জানা গেছে। অবশ্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এরও বিরোধিতা করছে।

প্রসঙ্গত, নন-মেম্বার পর্যবেক্ষক রাষ্ট্র হলো সর্বসম্মতভাবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাওয়া রাষ্ট্রের জন্য জাতিসংঘের দেওয়া বিশেষ মর্যাদা। এ ধরনের দেশ পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে আলোচনায় অংশ নিয়ে নিজেদের কথা বলতে পারে, কিন্তু কোনো ধরনের ভোটে অংশ নিতে পারে না।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান