৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৩৬ এএম BDST banglanew24
22 Sep 2012   11:43:48 AM   Saturday BdST
E-mail this

রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
ছবি: নুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা, শিক্ষনীতি, নারীনীতি ইত্যাদি ইস্যুতে পল্টনে সমাবেশ করতে না দেওয়ায় এবং হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামমনা ১২ দল।

শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন ১২ দলের মহাসচিব জাফর উল্লাহ খান।

হরতালের ঘোষণা দেওয়ার পর ১২ দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হরতালের সমর্থনে বারবার স্লোগান দিতে থাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে ১২ দলের নেতারা তাদের কর্মীদের প্রেসক্লাবের বাইরে যাওয়ার নির্দেশ দেন। কর্মীরা বাইরে উত্তেজনা ছড়াতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রেসক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ১২ দলের কর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করতে থাকেন। তাদের তাণ্ডবে পুলিশ-সাংবাদিকসহ আহত হন অর্ধশতাধিক। পুলিশ এ সময় ১০জন নেতাকর্মীকে আটক করে।
 
কয়েকদিন আগে বিভিন্ন ইস্যুতে ২২ সেপ্টেম্বর পল্টনে সমাবেশের ঘোষণা দেয় ১২ দল। কিন্তু পুলিশ সেখানে সমাবেশের অনুমতি না দিয়ে পল্টন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

এরপর প্রেসক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেন ১২ দলের নেতারা। শনিবার সকাল সাড়ে দশটা থেকে সেখানে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পুলিশের বাধা পেয়ে তারা প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেন। সেখানেই সংক্ষিপ্ত সামবেশে রোববার সারাদেশে সকাল-সন্ধ্য হরতালের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এনএম/এমআইএইচ/বিএস/জেডএম/এজে/সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান