১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:২৭ পিএম BDST banglanew24
15 Jul 2012   06:28:21 PM   Sunday BdST
E-mail this

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন যুবলীগের নবনির্বাচিত নেতারা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী যুবলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যুবলীগের নতুন কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় বিদায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিদায়ী সাধারণ সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতাদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ।

গত শনিবার যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস শেষে রাতে কেন্দ্র এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির সভাপতি ও  সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।
 
নতুন কমিটির নেতারা রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান