ঢাকা: ইগলু দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগের সুপার ফোরের খেলায় সোমবার ফ্লেইম বয়েজ ও নবীন সেতু সংঘ জিতেছে।
সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ফ্লেইম বয়েজ ক্লাব ২৬-২৫ গোলে হারায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে। জয়ী দল প্রথমার্ধে পিছিয়ে ছিলো ১১-১৪ গোলে। ফ্লেইম বয়েজের শামিউল আরেফিন ১২টি ও জসিমউদ্দিন করেন ৭টি গোল। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে জোয়াং মারমা ৮টি ও ডালিয়ান খমি করেন ৭টি গোল।
এদিকে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ৩০-২৬ গোলে জয় তুলে নেয় স্টার স্পোর্টসের বিপক্ষে। জয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ গোলে এগিয়ে ছিলো। পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের রুবেল ৮টি ও লিওন ৭টি গোল করেন। স্টার স্পোর্টসের পক্ষে শিমুল ৯টি ও শোভন করেন ৭টি গোল।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এএইচবি
সম্পাদনা: মনোজ হালদার, নিউজরুম এডিটর/চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর