১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৪৯ এএম BDST banglanew24
19 Jul 2012   05:05:32 PM   Thursday BdST
E-mail this

বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের সামান্য নিম্নমুখী প্রবণতা থাকলে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ার ও দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ারের দাম।

এদিন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির মোট ১৬ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার ৩০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকার।

এদিন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৬৭ দশমিক ২ টাকা এবং সর্বনিম্ন ৬৩ দশমিক ১ টাকায় লেনদেন হয়।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।

বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় ৭৫০ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, অনুমোদিত মুলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি শেয়ার রয়েছে। যার মধ্যে সরকারের কাছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে।

কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এর মধ্যে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ লাখ শেয়ার সংরক্ষিত।

অন্যদিকে, বৃহস্পতিবার লেনদেনের দ্বিতীয় শীর্ষে থাকা গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২০৪ দশমিক ৬ টাকা এবং সর্বনিম্ন ১৯৭ দশমিক ৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ২০১ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির মোট লেনদেন হয় ১৬ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার ৩০০ টাকা, গ্রামীণ ফোন ১৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ১৪ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ১০০ টাকা, বেক্সিমকো লি. ১১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৩০০ টাকা, স্কয়ার ফার্মা ১০ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ২০০ টাকা, যমুনা অয়েল ৯ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৭ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা, তিতাস গ্যাস ৭ কোটি ৪১ লাখ ১ হাজার টাকা, জিপিএইচ ইস্পাত ৬ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা এবং এমআই সিমেন্ট ৬ কোটি ২৫ লাখ ২১ হাজার ৩০০ টাকা।

ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবল ২৫ লাখ ৬৭ হাজার ৬০০ ভলিউম, ন্যাশনাল ব্যাংক ২৪ লাখ ৭৪ হাজার ৭০০ ভলিউম, কেয়া কসমেটিকস ১৮ লাখ ৫৫ হাজার ৫০০ ভলিউম, আরএন স্পিনিং ১৭ লাখ ৯৫ হাজার ৭৫০ ভলিউম, ইউনাইটেড এয়ার ১৭ লাখ ৩৬ হাজার ৮০০ ভলিউম, এসআইবিএল ১৫ লাখ ৯৪ হাজার ভলিউম, বেক্সিমকো লি. ১৪ লাখ ৪৪ হাজার ১০০ ভলিউম, লাফার্জ সুরমা সিমেন্ট ১২ লাখ ৭৫ হাজার ৫০০ ভলিউম, লংকা বাংলা সিমেন্ট ১১ লাখ ১৫ হাজার ৫০০ ভলিউম এবং তিতাস গ্যাস ১০ লাখ ৮১ হাজার ভলিউম।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান