৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:০৩ পিএম BDST banglanew24
05 Feb 2013   12:39:10 PM   Tuesday BdST
E-mail this

‘রায় মানি না, ফাঁসি চাই’


আহমেদ রাজু, রহমান মাসুদ, খুররম জামান, জাহাঙ্গীর সুমন, ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘রায় মানি না, ফাঁসি চাই’
ছবি: নাজমুল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আসার পর এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর টাইব্যুনালের সামনে সংগঠন দুটির নেতাকর্মীরা এ বিক্ষোভ করছেন।

মঙ্গলবার কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সকালে বিচারকরা ও আসামি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন।

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দুই শতাধিক প্রবীণ সদস্য জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে আছেন সংগঠনের মহাসচিব (প্রশাসক) এমদাদ হোসেন, মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) মনিরুল হক, যুগ্ম-মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।

আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ মুক্তিযোদ্ধার সন্তানরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান