৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৪৯ এএম BDST banglanew24
10 Aug 2012   10:05:37 PM   Friday BdST
E-mail this

ইরাকজুড়ে সহিংসতায় শুক্রবার নয় জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরাকজুড়ে সহিংসতায় শুক্রবার নয় জনের প্রাণহানি

ঢাকা: শুক্রবার ইরাক জুড়ে সহিংসতায় নয়জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মূলত শিয়া সম্প্রদায় এবং ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে  চালানো এ হামলায় আহত হন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ।

ইরাকের উত্তরাঞ্চলে শিয়া সম্প্রদায় পরিচালিত একটি মসজিদে শুক্রবার নামাজের সময় হামলা চালায় এক আত্মঘাতী বোমা হামলাকারী। এতে দু’জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন আরও ৫০ জন।

এছাড়া ইরাকের অন্যান্য অঞ্চলে পরিচালিত পৃথক পৃথক হামলায় নিহত হন সাত নিরাপত্তা কর্মী ও সরকারপন্থি মিলিশিয়া।

ইরাকের দুজাইল শহরে সরকার সমর্থক সাহওয়া মিলিশিয়া যোদ্ধাদের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। এতে নিহত হয় চার মিলিশিয়া যোদ্ধা। এর কয়েক ঘণ্টা পরই ইরাকের রাজধানী বাগদাদের ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত মুকদাদিয়ায় পুলিশের একটি টহল দল লক্ষ্য করে বিস্ফোরণ ঘটনা হয়। এতে তিন পুলিশ নিহত হওয়ার পাশাপাশি আহত হন আরও দু’জন।

সাহওয়া মিলিশিয়ারা মূলত সুন্নি আরব যারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকের আল কায়েদা যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়। শিয়া সম্প্রদায়ের পাশাপাশি এ মিলিশিয়ারাও কট্টরপন্থি সুন্নি সরকার বিরোধী যোদ্ধাদের অন্যতম টার্গেট।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান