ঢাকা: শনিবার প্রথম রমজানে এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বেশ কিছু এতিমসহ আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এম এম/আরএম/ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর