৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:৪৫ পিএম BDST banglanew24
21 Dec 2012   05:12:15 PM   Friday BdST
E-mail this

হিল্লোল-নওশীনের ‘সিগনেচার বিডি’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হিল্লোল-নওশীনের ‘সিগনেচার বিডি’

অভিনেতা আদনান ফারুখ হিল্লোল এবং অভিনেত্রী নওশীন এবার আসছেন নতুন পরিচয়ে। দু’জনে মিলে চালু করছেন একটি লাইফস্টাইল স্টোর। বনানীর স্কাইলার্ক ম্যাকের তৃতীয় তলায় তারা গড়ে তুলেছেন এ স্টোরটি। নাম দিয়েছেন ‘সিগনেচার বিডি’।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্টোরটির উদ্বোধন করা হয়। লাইফস্টাইলের সঙ্গে সম্পৃক্ত সবকিছুই পাওয়া যাবে এখানে। প্রতিটি পণ্যের মানও হবে আন্তর্জাতিক মানের।

হিল্লোল এ বিষয়ে বাংলানিউজকে বলেন, “অনেক আগে থেকেই শখ ছিল এমন একটি স্টোর করার। সে আশা পূরণ হলো। আজ থেকে ওপেন হচ্ছে আমাদের স্টোর ‘সিগনেচার বিডি’।

নওশীন বলেন, “আমাদের স্টোরকে ফ্যাশন বিষয়ক সুপার শপ ছাড়াও মানুষের এন্টারটেইনের ব্যবস্থাও আছে। আমাদের পুরো স্টোরটি করা হয়েছে ওয়াই-ফাই ফ্রি জোন।”

সিগনেচার বিডির চেয়ারম্যান নওশীন। আর হিল্লোল এমডি। অনেকটা জাঁকজমকভাবেই উদ্বোধন করা হয় হিল্লোল এবং নওশীনের ‘সিগনেচার বিডি’।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কনা, নিশো, সায়েমসহ আরো অনেকে।


বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান