৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:১২ পিএম BDST banglanew24
03 Aug 2012   04:42:37 PM   Friday BdST
E-mail this

সীতাকুণ্ডে গাড়ি চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডুর বারআউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া সুলতানা(২৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বার আউলিয়া মাকস টেক্সটাইল মিলের এ শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত রাবেয়া নওগাঁ জেলার মান্দা থানার গছুয়া গ্রামের গোলাম মুস্তফার স্ত্রী।

ঘটনার পর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার সকালে বারআউলিয়া এলাকায় অবস্থিত মাকস টেক্সটাইল মিল থেকে রাতের ডিউটি শেষ করে বাসায় ফেরার এ দুর্ঘটনা ঘটে।

কি ধরনের গাড়ি রাবেয়াকে চাপা দিয়েছে নিশ্চিত করে বলতে পারেন নি ওসি হুমায়ুন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১২
এমইউ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান