মেলবোর্ন থেকে: মাত্র নয় বছর বয়সেই চলচ্চিত্রের সবচেয়ে খ্যাতিমান স্বীকৃতি অস্কারের নমিনেশন পেয়েছে শিশু অভিনয় শিল্পী কুভেনঝানে ওয়ালিস । তাঁর অভিনীত চলচ্চিত্র ‘ বিস্ট অব দি সাউদার্ন ওয়াইল্ড’ যখন নির্মিত হয় তখন মাত্র ছয় বছর বয়স ছিলো তার।
এত কম বয়সে মনোনয়ন পেয়ে অস্কারের ইতিহাসে ‘বেস্ট একট্রেস’ ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকায় কুভেনঝানে পরিণত হলো সর্বকনিষ্ঠ জনে।
আগামী ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একাডেমি এওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগিতায় কুভেনঝানে প্রতিদ্বন্দ্বিতা করবে জেসিকা চাস্টেন, নাওমি ওয়াটস, ইমানুয়েলা রিভা এবং জেনিফার লোরেন্সের সঙ্গে।
ব্যক্তিজীবনে জনপ্রিয় টিনএজ সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ ও মাইলি সাইরাস অভিনীত হানা মনটানার দারুণ ভক্ত এই সুঅভিনেত্রীর জন্য রইল অনেক শুভকামনা।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর