১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৫৮ এএম BDST banglanew24
15 Nov 2012   12:48:14 PM   Thursday BdST
E-mail this

মিছেমিছি ছোট্ট মনে কর


তানজিল রিমন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিছেমিছি ছোট্ট মনে কর

আম্মু, আমি হয়েই গেছি বড়
আমায় তুমি মিছেমিছিই
ছোট্ট মনে কর।

একা একা হাঁটতে পারি
আঁকতে পারি আমার বাড়ি
বাংলা খাতায় নাম লিখেছি
ইংরেজিতেও ঠিক শিখেছি
ইচ্ছে হলে এখন বানান ধর।

সত্যি, আমি হয়েই গেছি বড়
তবে কেন আমায় তুমি
ছোট্ট মনে কর।

টেবিলটাতে যদি দাঁড়াই
আমার পায়ের জুতো ছাড়াই
তখন তুমি এসো নিজে
দেখবে আমায় আমি কি যে
তোমার থেকে একটু হলেও বড়।

সত্যি, আমি হয়েই গেছি বড়
আম্মু আমায় তবু কেন
ছোট্ট মনে কর।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ইচ্ছেঘুড়ি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান