৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১৮ পিএম BDST banglanew24
17 Jun 2012   11:28:27 AM   Sunday BdST
E-mail this

ডেল্টা স্পিনিংয়ের রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডাদের জন্য রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বাজারে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ৪০০টি রাইট শেয়ার ছাড়বে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি এর শেয়ারহোল্ডারদের জন্য ২:১ হারে রাইট শেয়ার দিবে। অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার নিতে পারবেন এ কোম্পানির শেয়ার ধারণকারীরা। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে প্রিমিয়াম ৫ টাকা যোগ করে রাইট শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের কলতাপাড়ায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। এছাড়া প্রস্তাবটি এসইসির অনুমোদনের পর রাইট শেয়ার এনটাইটেলমেন্টের জন্য আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মূলধন বৃদ্ধি এবং স্বল্প ও মধ্য মেয়াদী ব্যাংক লোন পরিশোধ, কোম্পানির টেক্সটাইল স্পিনিং ইন্ডাস্ট্রিতে বিএমআরই বৃদ্ধি, উচ্চ সূদে নেওয়া ঋণ পরিশোধ এবং রাইট ইস্যুর খরচ মেটানো হবে।

রাইট শেয়ার ডকুমেন্ট তৈরির জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ জুলাই-২০১১ থেকে এপ্রিল-২০১২ পর্যন্ত অডিট অ্যাকাউন্ট অ্যাডাপ্ট করেছে।

অডিট অ্যাকাউন্ট অনুযায়ী প্রথম প্রান্তিকে (জুলাই-২০১১ থেকে ৩০ এপ্রিল-২০১২) পর্যন্ত কোম্পানির দিয়ে) ৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ১৯ টাকা।

গত বছর এ সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ৩ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস দাঁড়িয়েছিল ১ দশমিক ২৬ টাকা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান