৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৩৮ পিএম BDST banglanew24
07 Jun 2012   02:20:08 PM   Thursday BdST
E-mail this

ওয়াহিদুল হক স্মরণে জাতীয় শিশু আবৃত্তি উৎসব শুরু শুক্রবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ওয়াহিদুল হক স্মরণে জাতীয় শিশু আবৃত্তি উৎসব শুরু হচ্ছে শুক্রবার।

‘মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল’ শ্লোগানে দু’দিনব্যাপী এ উৎসব শুক্র ও শনিবার একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  

শুক্রবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শিরিন শারমীন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অতিথি হিসেবে শিশুদের জন্য ছড়া পাঠ করবেন ছড়াকার আখতার হুসেন, আলম তালুকদার, আসলাম সানী, আহমেদ মাযহার, আমীরুল ইসলাম ও আনজীর লিটন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ।

বাংলাদেশ সময় : ১৪১৮ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান