৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
24 Jun 2012   01:42:11 PM   Sunday BdST
E-mail this

লালমোহনে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে শনিবার গভীররাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদের হামলায় বাড়ির ৫ জন আহত হয়েছেন।

ডাকতরা এ সময় নগদ দেড় লাখ টাকা ও ৭ ভরি সোনার গহনাসহ ৫ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

আহতরা হলেন-বাড়ির মালিক ব্যবসায়ী ইলিয়াস সাজি (৩৫), তার স্ত্রী আঁখি বেগম (২৫), দুই ছেলে মেয়ে ও গৃহকর্মী জান্নাত (১০)।

এদের মধ্যে ইলিয়াস সাজিকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার রাত ২টার দিকে ৮/১০ জনের একদল অস্ত্রধারী ডাকাত ইলিয়াসের ঘরে ঢুকে ইলিয়াস ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এতে বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গৃহকর্তাসহ ৫ জনকে জখম করে এবং ঘরে থাকা ৭ ভরি সোনার গহনা ও নগদ দেড় লাখ টাকাসহ ৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান